Royal Blancos
Home Event Ranking About Sign In
Tournament Update

Solo rules

Author Avatar
By Md Nurnobi noyon 7:22 PM • Sep 07, 2026 (BST) • 191 Views
Solo rules
Solo rules /

1. ম্যাচ রুম সংক্রান্ত নিয়ম

 

• MATCH TYPE – STANDARD

• MATCH TIME – 8 MINUTES

• INJURIES – ON

• EXTRA TIME & PK – ON

• NO. OF SUB INTERVALS – 3

• NO. OF SUBSTITUTES – 5

• CONDITION: HOME – NORMAL

• CONDITION: AWAY – NORMAL

• SMART ASSIST – OFF ❌

 

২ লেগের ম্যাচে উভয় খেলোয়াড় নিজ নিজ লেগের জন্য রুম Create করবে। DECIDER MATCH-এর ক্ষেত্রে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে যেকোনো একজন রুম Create করবে। প্রয়োজনে টসের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যাবে।

 

প্রথম লেগে কোনো খেলোয়াড় AUTO WIN পেলে দ্বিতীয় লেগে AUTO LOSS প্রাপ্ত খেলোয়াড় রুম Create করবে। এক্ষেত্রে ম্যাচ DECIDER-এ গেলে প্রথম লেগে AUTO WIN পাওয়া খেলোয়াড় DECIDER-এর রুম Create করবে।

 

একইভাবে, দ্বিতীয় লেগে কোনো খেলোয়াড় AUTO WIN পেলে এবং ম্যাচ DECIDER-এ গেলে প্রথম লেগে যিনি রুম Create করেছিলেন, তার বিপক্ষ খেলোয়াড় DECIDER-এর রুম Create করবে।

 

ম্যাচ চলাকালীন অথবা ম্যাচ শেষে রুম সেটিংস সংক্রান্ত কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয়। তবে কোনো খেলোয়াড় নিজের Condition ভালো এবং প্রতিপক্ষের Condition খারাপ দিয়ে ম্যাচ খেললে, স্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে AUTO LOSS দেওয়া হবে।

 

ম্যাচ ফরম্যাট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

 

ম্যাচ ফরম্যাট: টুর্নামেন্টের সকল রাউন্ডের ম্যাচ BEST OF 3 (BO3) ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

 

WHAT IS BEST OF 3 (BO3)?

 

প্রতিটি রাউন্ডে প্রতিপক্ষের সঙ্গে কমপক্ষে ২টি ম্যাচ খেলতে হবে। প্রতিটি ম্যাচ বা লেগে EXTRA TIME এবং PENALTY চালু থাকবে।

 

প্রথম লেগে একজন এবং দ্বিতীয় লেগে প্রতিপক্ষ জয়লাভ করলে সিরিজের বিজয়ী নির্ধারণের জন্য অবশ্যই তৃতীয় লেগ বা DECIDER MATCH খেলতে হবে।

 

সম্পূর্ণ টুর্নামেন্টে কোনো ধরনের GOAL DIFFERENCE গণনা করা হবে না।

 

কোনো খেলোয়াড় প্রথম রাউন্ডে পরাজিত হলেও দ্বিতীয় রাউন্ডে টুর্নামেন্টে টিকে থাকার সুযোগ পাবে। সেক্ষেত্রে তাকে অবশ্যই দ্বিতীয় রাউন্ডে জয়লাভ করতে হবে। কোনো খেলোয়াড় প্রথম দুই রাউন্ডেই জয়লাভ করলে সে সরাসরি চতুর্থ রাউন্ডে QUALIFY করবে এবং তাকে তৃতীয় রাউন্ড খেলতে হবে না।

 

তৃতীয় রাউন্ডে কারা খেলবে?

 

শুধুমাত্র প্রথম দুই রাউন্ডে অন্তত একটি জয় পাওয়া খেলোয়াড় তৃতীয় রাউন্ডে খেলবে।

 

সংক্ষেপে:

 

• প্রথম দুই রাউন্ডে জয়ী = সরাসরি চতুর্থ রাউন্ড।

• প্রথম দুই রাউন্ডে ১টি জয় = তৃতীয় রাউন্ড।

• প্রথম দুই রাউন্ডেই পরাজয় = টুর্নামেন্ট থেকে বাদ।

• চতুর্থ রাউন্ড থেকে প্রতিটি রাউন্ডে জয়ী খেলোয়াড়ই পরবর্তী রাউন্ডে যাবে। পরাজিত হলে টুর্নামেন্ট থেকে বাদ।

 

2. ম্যাচ ল্যাগ, স্লো ও ডিসকানেকশন সংক্রান্ত নিয়ম

 

• ল্যাগ বা স্লো হলে অবশ্যই স্ক্রিন রেকর্ডিং চালু করে স্পষ্ট প্রমাণ রাখতে হবে এবং এরপর গেম পজ করে ম্যাচ ডিসকানেক্ট করতে হবে। তবে ল্যাগ বা স্লোর প্রমাণ ছাড়া অন্য কোনো কারণে ম্যাচ ডিসকানেক্ট করলে প্রতিপক্ষ ১ গোল বোনাস পাবে। এরপর ম্যাচে যে পরিমাণ মিনিট বাকি ছিল, সেই অনুযায়ী রিম্যাচের সময় নির্ধারণ করা হবে। রিম্যাচে ম্যাচের শুরু থেকে বাকি সময়টুকু খেলতে হবে। প্রয়োজন অনুযায়ী গেমের স্কোয়াড, ম্যানেজার বা ফরমেশন পরিবর্তন করা যাবে।

 

• একাধিকবার ডিসকানেক্ট হলে প্রতিবারের জন্য ১ গোল বোনাস প্রযোজ্য হবে। তবে প্রতিটি রিম্যাচ শুরু হওয়ার পূর্বে প্রতিপক্ষকে এ বিষয়ে অবহিত করতে হবে।

 

• ডিসকানেক্ট হওয়া ম্যাচে রিম্যাচের রুম কে Create করবে তা নির্ধারণের ক্ষেত্রে কার পায়ে বল ছিল তা বিবেচনা করা হবে না। রিম্যাচে যার WIN দেখাবে, তার ইচ্ছা অনুযায়ী রুম Create করা হবে।

 

• স্কোরবোর্ডে যুক্ত হওয়া অথবা বল গোলবারের ভেতরে প্রবেশ করার বিষয়টি স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণিত হলে সেই গোল কাউন্ট হবে। ডিসকানেকশনের পরেও কিছু সময় গেম চলতে পারে। সেই সময়ে গোল হলে এবং তার যথাযথ প্রমাণ দেওয়া গেলে গোল কাউন্ট হবে। তবে রিম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার ১ সেকেন্ড পরের কোনো গোল কাউন্ট হবে না।

 

• ১ বনাম ১ পরিস্থিতি, নিশ্চিত শট নেওয়ার পরিস্থিতি অথবা স্পষ্ট গোল করার সুযোগের সময় প্রতিপক্ষ ডিসকানেক্ট হলে গোল সংক্রান্ত সিদ্ধান্ত কমিটি গ্রহণ করবে। এক্ষেত্রে গোলকিপার সেভ করতে পারত, বল বাইরে যেতে পারত বা বারে লাগতে পারত কি না, এসব বিষয় বিবেচনা করা হবে না। যে খেলোয়াড়ের কারণে ডিসকানেকশন বা LOSS দেখাবে, তাকে পরিস্থিতির দায়ভার নিতে হবে। তবে UNFINISHED বা এ ধরনের অন্য কোনো ফলাফল হলে তা দায়ভার হিসেবে বিবেচিত হবে না।

 

• সময় অপচয়ের উদ্দেশ্যে অতিরিক্ত BACKPASS খেলা নিষিদ্ধ। স্পষ্ট ভিডিও প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে, যেই সময় থেকে ব্যাকপাস শুরু হয়েছে এবং যেই সময় তা শেষ হয়েছে, সেই সময় হিসাব করে কমিটি পরিস্থিতি অনুযায়ী তার ৩ গুণ বা তার বেশি অতিরিক্ত সময় শাস্তি হিসেবে নির্ধারণ করতে পারবে। এরপর নির্ধারিত সময় অনুযায়ী রিম্যাচ অনুষ্ঠিত হবে।

 

• কোনো ম্যাচ ডিসকানেক্ট হলে ভিডিও রুলস অনুসরণ করে সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে ডিসকানেক্ট হওয়া খেলোয়াড়কে রিম্যাচ শুরু করতে হবে। তবে যার WIN দেখাবে, সে চাইলে ঐ লেগের ডেডলাইনের মধ্যে রিম্যাচের সময় নির্ধারণ করতে পারবে। রিম্যাচের সময় নির্ধারণ না করে ১৫ মিনিটের মধ্যে রিম্যাচ শুরু করতে ব্যর্থ হলে AUTO LOSS প্রাপ্য হবে।

 

• ইন-ম্যাচে কোনো খেলোয়াড় RED CARD পাওয়ার পর ডিসকানেক্টেড ম্যাচে তার WIN দেখালে রিম্যাচে ওই RED CARD-এর কোনো প্রভাব থাকবে না। তবে WIN ছাড়া অন্য কোনো ফলাফল দেখালে প্রতিপক্ষ রিম্যাচে ১ গোল বোনাস পাবে।

 

• ম্যাচের নির্ধারিত সময় বাকি থাকা অবস্থায় কোনো প্রতিপক্ষ ম্যাচ সম্পন্ন করতে না চাইলে বা না পারলে, ম্যাচের বর্তমান গোলের অনুপাত অনুযায়ী বাকি সময়ের গোল হিসাব করা হবে। সর্বোচ্চ ১০ গোল পর্যন্ত গণনা করা যাবে। উদাহরণ: ৬০ মিনিটে ৪-১ স্কোর হলে পূর্ণ সময়ের হিসাব ৬-১ এবং ৩০ মিনিটে ১-০ স্কোর হলে ৩-০ হিসেবে গণনা করা হবে।

 

3. অটো রেজাল্ট সংক্রান্ত নিয়ম

 

নির্ধারিত RESPONSE TIME-এর মধ্যে উভয় খেলোয়াড়কে ম্যাচ খেলার জন্য অনলাইনে উপস্থিত এবং সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। শুধুমাত্র উভয় খেলোয়াড় RESPONSE TIME-এর মধ্যে ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকলে, ম্যাচ শুরু বা রুম Create করার জন্য অতিরিক্ত ৫ মিনিটের ACTIVITY TIME প্রদান করা হবে।

 

উভয় খেলোয়াড়কে অবশ্যই RESPONSE TIME-এর মধ্যেই ম্যাচের সময় নির্ধারণ করতে হবে। উদাহরণস্বরূপ, RESPONSE TIME যদি ১১:০০ থেকে ১১:১৫ পর্যন্ত হয়, তাহলে ম্যাচের সময় ১১:৩০-এর পর নির্ধারণ করা যাবে না। ম্যাচের সময় অবশ্যই নির্ধারিত RESPONSE TIME-এর মধ্যেই সম্মত হতে হবে।

 

প্রথম লেগ, দ্বিতীয় লেগ এবং DECIDER MATCH-এর জন্য আলাদা আলাদা ডেডলাইন থাকবে। তবে উভয় পক্ষ সম্মত হলে শেষ ডেডলাইনের পূর্বে নিজেদের সুবিধামতো সময়ে ম্যাচ সম্পন্ন করতে পারবে।

 

পূর্বনির্ধারিত কোনো ম্যাচ টাইম না থাকলে ডেডলাইনের শেষ ১৫ মিনিটকে RESPONSE TIME হিসেবে বিবেচনা করা হবে। এক্ষেত্রে ডেডলাইনের শেষ ৫ মিনিটের আগে যদি কোনো পক্ষের কোনো ধরনের রেসপন্স না থাকে, তাহলে ডেডলাইনের পরবর্তী ৫ মিনিট পর্যন্ত প্রতিপক্ষকে রেসপন্স করার সুযোগ দেওয়া হবে।

 

উদাহরণস্বরূপ, ডেডলাইন যদি 1:30 হয় এবং Player A ও Player B উভয়ের ১:১৫ থেকে ১:২৫-এর মধ্যে কোনো রেসপন্স বা পূর্বনির্ধারিত ম্যাচ টাইম না থাকে, কিন্তু Player A যদি ১:২৫ থেকে 1:30-এর মধ্যে Player B-কে মেসেজ করে, তাহলে Player B রেসপন্স করার জন্য অতিরিক্ত ৫ মিনিট অর্থাৎ 1:35 পর্যন্ত সময় পাবে। 1:35-এর মধ্যে রেসপন্স করলে রুম Create এবং ম্যাচ শুরু করার জন্য সর্বোচ্চ 1:40 পর্যন্ত সময় পাওয়া যাবে। কিন্তু 1:35-এর মধ্যে কোনো রেসপন্স না থাকলে Player A AUTO WIN পাবে।

 

সংক্ষেপে: ডেডলাইনের শেষ ৫ মিনিটে বা একেবারে শেষ মুহূর্তে মেসেজ করে কেউ সরাসরি AUTO WIN দাবি করতে পারবে না। শেষ ৫ মিনিটের পূর্ববর্তী নির্ধারিত সময়ের মধ্যে রেসপন্সের কার্যক্রম থাকতে হবে। অন্যথায় প্রতিপক্ষ অতিরিক্ত ৫ মিনিট রেসপন্স করার সুযোগ পাবে এবং উক্ত সময়ের মধ্যে উভয় খেলোয়াড়কে ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকতে হবে।

 

AUTO WIN পাওয়ার জন্য অবশ্যই প্রতিপক্ষের ইনবক্সে মেসেজ প্রদান করতে হবে। ওয়েবসাইটের MY_MATCHES ট্যাবে প্রতিপক্ষের Facebook ও WhatsApp লিংক দেওয়া থাকলে সেগুলোর মাধ্যমে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে গ্রুপে মেনশন করার পর ইনবক্সে যোগাযোগ করতে হবে। মেসেজের প্রমাণ ছাড়া কোনো AUTO WIN গ্রহণযোগ্য হবে না।

 

ওয়েবসাইটে কারও Facebook বা WhatsApp লিংক আপডেট না থাকলে এবং তিনি ম্যাচ গ্রুপেও যুক্ত না থাকলে, তার সঙ্গে যোগাযোগের দায়িত্ব সম্পূর্ণভাবে নিজের। এক্ষেত্রে মেসেজের প্রমাণ প্রদান প্রয়োজন হবে না। প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হলে AUTO LOSS হতে পারে।

 

কোনো খেলোয়াড় RESPONSE TIME-এর মধ্যে প্রতিপক্ষের মেসেজের জবাবে “একটু পরে আসতেছি”, “৫ মিনিট পরে আসতেছি”, “ম্যাচে আছি” ইত্যাদি মেসেজ প্রদান করলেও, পরবর্তীতে RESPONSE TIME-এর মধ্যে ম্যাচ খেলার জন্য কোনো কার্যক্রম (মেসেজ, রুম Create বা ম্যাচ শুরু) না করলে তাকে ম্যাচ খেলার জন্য অপ্রস্তুত হিসেবে বিবেচনা করা হবে। RESPONSE TIME-এর মধ্যে প্রস্তুত না থাকলে RESPONSE DEADLINE পার হওয়ার পর CODE চাওয়া যাবে না।

 

সংক্ষেপে: RESPONSE TIME-এর মধ্যে শুধু অনলাইনে উপস্থিত থাকা রেসপন্স হিসেবে গণ্য হবে না। ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। শুধুমাত্র প্রস্তুত অবস্থায় উপস্থিত থাকলেই বৈধ রেসপন্স হিসেবে গণ্য হবে।

 

প্রতিপক্ষ RESPONSE TIME-এর মধ্যে রেসপন্স করলে সকল খেলোয়াড়কে সর্বোচ্চ ACTIVITY TIME পর্যন্ত সক্রিয় থাকতে হবে।

 

অটো রেজাল্ট: MATCHDAY RESPONSE TIME-এর মধ্যে উভয় পক্ষ অনুপস্থিত থাকলে উভয় খেলোয়াড়কে DISQUALIFY করা হবে। এক পক্ষ অনুপস্থিত থাকলে অনুপস্থিত পক্ষ AUTO LOSS পাবে। RESPONSE TIME-এর মধ্যে রেসপন্স করার পর নির্ধারিত ACTIVITY TIME পর্যন্ত সক্রিয় থেকে ম্যাচ সম্পন্ন না হলে নিয়ম অনুযায়ী AUTO WIN প্রদান করা হবে।

 

MATCHDAY পরিস্থিতি অনুযায়ী SUPPORT BOX-এর ADMIN PANEL উপরোক্ত AUTO RESULT সংক্রান্ত নিয়মের বাইরে বিশেষ সিদ্ধান্ত প্রদান করতে পারবে। সেক্ষেত্রে ADMIN PANEL-এর সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

 

কোনো খেলোয়াড় তার প্রতিপক্ষকে WIN ঘোষণা করলে প্রতিপক্ষ WIN প্রাপ্ত হবে। এক্ষেত্রে কোনো ভিডিও প্রমাণ প্রয়োজন হবে না।

 

4. অসম্পন্ন ও সম্পন্ন ম্যাচের ভিডিও রুলস

 

প্রত্যেক খেলোয়াড়কে প্রয়োজন অনুযায়ী ভিডিও রুলস অনুসরণ করে স্ক্রিন রেকর্ড প্রদান করতে হবে।

 

যাদের স্ক্রিন রেকর্ড দিতে হবে:

 

• ম্যাচের সময় বাকি থাকা অবস্থায় গোল ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় DISCONNECTED / NETWORK LOSS জাতীয় ফলাফল দেখালে ভিডিও দিতে হবে।

 

• পূর্ণ ম্যাচ শেষে জয়লাভ করলে ভিডিও দিতে হবে।

 

• পূর্ণ ম্যাচ শেষে ড্র হলে উভয় খেলোয়াড়কে ভিডিও দিতে হবে।

 

নোট: ম্যাচের সময় বাকি থাকা অবস্থায় গোল ব্যবধানে এগিয়ে থেকে WIN / UNFINISHED অথবা DISCONNECTED / NETWORK LOSS ছাড়া অন্য কোনো ফলাফল দেখালে ভিডিও দেওয়ার প্রয়োজন নেই। গোল ব্যবধানে সমতা বা পিছিয়ে থাকা অবস্থায় DISCONNECTED / NETWORK LOSS হলে শুধুমাত্র ল্যাগ বা স্লোর প্রমাণের জন্য ভিডিও দিতে হবে। এক্ষেত্রে ID ও DEVICE প্রদর্শন করার প্রয়োজন নেই।

 

স্ক্রিন রেকর্ডিং, প্রেরণ এবং ভিডিও না দেওয়ার অভিযোগ:

 

স্ক্রিন রেকর্ডিংয়ে নিম্নোক্ত তথ্যগুলো থাকা বাধ্যতামূলক:

 

• ROOM ID / MATCH RESULT PAGE / IN-MATCH PAGE / DISCONNECTED PAGE এবং নিজের KONAMI USER ID। শুধুমাত্র MATCH HISTORY PAGE গ্রহণযোগ্য নয়।

 

• PHONE SETTINGS > ABOUT PHONE থেকে ফোনের মডেল নাম প্রদর্শন করতে হবে।

 

• ম্যাচ শুরুর পূর্বে, ডিসকানেক্টেড অবস্থায় অথবা ম্যাচ শেষে প্রয়োজন অনুযায়ী স্ক্রিন রেকর্ড করতে হবে। তবে একই ভিডিওতে উপরোক্ত প্রয়োজনীয় তথ্যগুলো থাকতে হবে। খণ্ড খণ্ড ভিডিওতে খণ্ড খণ্ড তথ্য প্রদান গ্রহণযোগ্য নয়।

 

• ম্যাচ শেষ হওয়ার সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যে ভিডিও সেন্ড করতে হবে। ভিডিও সেন্ড করার প্রমাণ হিসেবে Messenger-এর Sending/Sent অবস্থার স্ক্রিনশট প্রতিপক্ষের ইনবক্সে পাঠাতে হবে।

 

• নির্ধারিত সময়ের মধ্যে ভিডিও বা স্ক্রিনশট প্রদান করতে ব্যর্থ হলে এবং প্রতিপক্ষ ম্যাচ শেষ হওয়ার সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে ম্যাচ গ্রুপে “ভিডিও না দেওয়া” সংক্রান্ত অভিযোগ জানালে রিম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ মিনিট পর এই অভিযোগ গ্রহণযোগ্য হবে না এবং মূল রেজাল্ট কাউন্ট হবে।

 

পূর্বের লেগ শেষ হওয়ার পর ভিডিও প্রেরণ সংক্রান্ত কোনো অভিযোগ না করে পরবর্তী লেগ খেলে ফেললে, পূর্বের লেগের ভিডিও না দেওয়ার বিষয়ে পরবর্তীতে অভিযোগ গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে শুধুমাত্র সর্বশেষ লেগের ভিডিও সংক্রান্ত অভিযোগ গ্রহণ করা হবে।

 

তবে INFO ভুল সংক্রান্ত অভিযোগ শেষ ডেডলাইনের পরবর্তী ১০ মিনিট পর্যন্ত যেকোনো সময় করা যাবে। ১০ মিনিট পর আর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

 

নোট ১: ম্যাচ শেষে LOADING বা BLACK SCREEN দেখা গেলে ওই অবস্থা থেকেই ভিডিও শুরু করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর গেম বন্ধ করে পুনরায় গেমে প্রবেশ করতে হবে এবং USER ID ও ABOUT PHONE থেকে DEVICE MODEL প্রদর্শন করতে হবে।

 

নোট ২: MATCH RESULT PAGE থেকে ভিডিও শুরু করার পর MATCH ROOM-এ প্রবেশ করতে বেশি সময় লাগলে অপেক্ষা না করে গেম বন্ধ করা যাবে। পুনরায় গেমে প্রবেশ করে EXTRAS অথবা START SCREEN থেকে USER ID এবং ABOUT PHONE থেকে DEVICE MODEL প্রদর্শন করতে হবে। তবে ভিডিওতে অবশ্যই MATCH RESULT / MATCH STAT PAGE থাকতে হবে।

 

নোট ৩: ম্যাচ শেষে প্রতিপক্ষ MATCH ROOM CLOSE করলে এবং MATCH RESULT PAGE থেকে ভিডিও শুরু করা না থাকলে, ROOM CLOSE অবস্থান থেকেই ভিডিও শুরু করতে হবে। এরপর গেমের EXTRAS অথবা START SCREEN থেকে KONAMI USER ID এবং ABOUT PHONE থেকে DEVICE MODEL প্রদর্শন করতে হবে।

 

নোট ৪: একাধিক ভিডিও প্রেরণ করা যাবে। তবে ১০ মিনিটের সময়সীমার মধ্যে প্রেরিত অন্তত একটি ভিডিওতে প্রয়োজনীয় সকল তথ্য স্পষ্টভাবে থাকতে হবে।

 

কোনো পক্ষ নির্ধারিত সময়ের মধ্যে স্ক্রিন রেকর্ড প্রদান না করলে অথবা সঠিকভাবে স্ক্রিন রেকর্ড দিতে ব্যর্থ হলে, এবং প্রতিপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগ করলে প্রতিপক্ষ ১ গোল বোনাস পাবে। এরপর ০ মিনিট ও ০-০ স্কোর থেকে নতুন করে রিম্যাচ অনুষ্ঠিত হবে এবং ম্যাচ শেষে বোনাসপ্রাপ্ত খেলোয়াড়ের স্কোরে ১ গোল যোগ করে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হবে।

 

গোল বোনাসসহ অনুষ্ঠিত রিম্যাচে বোনাসপ্রাপ্ত খেলোয়াড় পরাজিত হলে এবং OVERALL RESULT ড্র হলে, বোনাসপ্রাপ্ত খেলোয়াড়ের জন্য রিম্যাচ শেষে ভিডিও দেওয়ার প্রয়োজন হবে না।

 

5. সকল খেলোয়াড়ের জন্য প্রযোজ্য নিয়ম

 

• রিম্যাচের মিনিট ও স্কোর নির্ধারণ: পূর্ণ ম্যাচ শেষে ভিডিও প্রদানে ব্যর্থতার কারণে রিম্যাচ হলে ০ মিনিট ও ০-০ স্কোর থেকে নতুন ম্যাচ শুরু হবে। তবে ম্যাচের সময় বাকি থাকা অবস্থায় ভিডিও প্রদানে ব্যর্থতার কারণে রিম্যাচ হলে, শুধুমাত্র যে অংশের ভিডিও প্রয়োজনীয় ছিল না বা সঠিকভাবে প্রদান করা হয়নি, সেই অংশের সময় ও উভয় পক্ষের স্কোর বাতিল করে বাকি সময়ের রিম্যাচ অনুষ্ঠিত হবে।

 

• প্রয়োজনে অন্য কোনো ডিভাইস ব্যবহার করে ভিডিও করা যাবে। তবে ভিডিও অবশ্যই স্পষ্ট হতে হবে এবং একই ভিডিওতে প্রয়োজনীয় সকল তথ্য থাকতে হবে।

 

• EDITED VIDEO প্রদান করা সম্পূর্ণ নিষিদ্ধ। যেমন: MATCH RESULT, MATCH ROOM, USER ID বা DEVICE MODEL পরবর্তীতে ভিডিওতে যুক্ত করা বা এডিট করা। এমন অপরাধ প্রমাণিত হলে AUTO LOSS এবং সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ স্থায়ীভাবে ব্যান করা হতে পারে। তবে দীর্ঘ ভিডিও থেকে প্রয়োজনীয় অংশ রেখে ভিডিও ছোট করা বা ভিডিও MUTE করা অপরাধ হিসেবে গণ্য হবে না। এছাড়া PROXY অথবা অন্য কোনো অপরাধ সংক্রান্ত তদন্তের জন্য ভিডিও যেকোনো সময় ব্যবহার করা যেতে পারে।

 

• প্রতিটি ম্যাচ রাউন্ড শেষে WINNER-কে নিজ দায়িত্বে নির্ধারিত সময়ের মধ্যে স্কোর সাবমিট করতে হবে। নির্ধারিত সময়ে স্কোর সাবমিট করতে ব্যর্থ হলে এর সম্পূর্ণ দায়ভার WINNER-এর। পরবর্তী রাউন্ড শুরু হয়ে গেলে এ বিষয়ে কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।

 

• কোনো খেলোয়াড় রেজাল্ট সাবমিট করার পর উভয় খেলোয়াড়কেই অবশ্যই রেজাল্ট চেক করতে হবে। ভুলবশত ভুল রেজাল্ট সাবমিট হলে পরবর্তী রাউন্ড শুরু হওয়ার পূর্বেই ADMIN-কে জানাতে হবে। পরবর্তী রাউন্ড শুরু হয়ে গেলে এ সংক্রান্ত কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

 

• রেজাল্ট সাবমিট করার সময় অবশ্যই 1ST LEG প্রথম বক্সে এবং 2ND LEG দ্বিতীয় বক্সে বসাতে হবে। DECIDER MATCH হলে প্রথম দুই লেগের রেজাল্ট সাবমিট করার পর ওয়েবসাইটে সিস্টেম অটোমেটিকভাবে DECIDER BOX প্রদর্শন করবে। এরপর সঠিকভাবে DECIDER-এর রেজাল্ট সাবমিট করতে হবে। কোনো ভুল হলে পরবর্তী রাউন্ড শুরু হওয়ার পূর্বেই ADMIN-কে জানাতে হবে।

 

• সকল AUTO WIN ১-০ গোলের ব্যবধানে কাউন্ট করা হবে।

 

6. Smart Assist সংক্রান্ত নিয়ম

 

• সকল খেলোয়াড়কে Smart Assist OFF করে ম্যাচ খেলতে হবে। Smart Assist ব্যবহার করে ম্যাচ খেলা সম্পূর্ণ নিষিদ্ধ।

 

• কোনো খেলোয়াড় Smart Assist ব্যবহার করেছেন বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট ম্যাচে ১-০ AUTO LOSS প্রদান করা হবে এবং RED CARD দেওয়া হবে।

 

• SOLO TOURNAMENT-এ Smart Assist ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ম্যাচে ১-০ AUTO LOSS প্রদান করা হবে এবং খেলোয়াড়কে পরবর্তী ১ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে।

 

• BID TOURNAMENT-এ Smart Assist ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ম্যাচে ১-০ AUTO LOSS প্রদান করা হবে এবং খেলোয়াড়কে পরবর্তী ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে।

 

• গুরুতর বা পুনরাবৃত্ত অপরাধের ক্ষেত্রে কমিটি পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত শাস্তি, দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা অথবা টুর্নামেন্ট থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংরক্ষণ করে।

 

7. ডিসিপ্লিন ও শাস্তি সংক্রান্ত নিয়ম

 

ডিসিপ্লিন ভঙ্গ অথবা অন্য কোনো অপরাধ প্রমাণিত হলে অপরাধের ধরন ও পরিস্থিতি অনুযায়ী ADMIN PANEL সংশ্লিষ্ট খেলোয়াড়কে নির্দিষ্ট কোনো লেগ, রাউন্ড অথবা সম্পূর্ণ টুর্নামেন্ট থেকে DISQUALIFY করতে পারবে।

 

গুরুতর অপরাধের ক্ষেত্রে RBL কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী যেকোনো টুর্নামেন্টে অংশগ্রহণ বাতিল বা নিষেধাজ্ঞা প্রদান করা হতে পারে।

 

ADMIN PANEL-এর সিদ্ধান্ত পরিস্থিতি ও প্রমাণের ভিত্তিতে চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।